বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৮:৫৭ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

‘জ্ঞান-বিজ্ঞান নির্ভর আলোকিত সমাজ হউক আমাদের পথ চলা: ভিসি,জা:বিশ্ববিদ্যালয়

logoখবরের সময় ডেস্কমঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, রাত ১১:৩৫ সময় 0140
‘জ্ঞান-বিজ্ঞান নির্ভর আলোকিত সমাজ হউক আমাদের পথ চলা: ভিসি,জা:বিশ্ববিদ্যালয়

‘জ্ঞান-বিজ্ঞান নির্ভর আলোকিত সমাজ হউক আমাদের পথ চলা: ভিসি,জা:বিশ্ববিদ্যালয়

খবরের সময় ডেস্ক:
‘জ্ঞান-বিজ্ঞান নির্ভর আলোকিত সমাজই হউক আমাদের পথ চলা: ভিসি,জা:বিশ্ববিদ্যালয়
‘জ্ঞান-বিজ্ঞান নির্ভর আলোকিত সমাজ প্রতিষ্ঠাই পথ চলা হওয়া উচিত বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের 
উপাচার্য প্রফেসর ড.মো.মশিউর রহমান। তিনি বলেন,‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোসহ সর্বত্র যদি
জ্ঞান-বিজ্ঞানের আলোর ধারা অব্যাহত রাখা যায়,তাহলে দেশ সম্পদশালী হবে। অন্যথায় বাজার অর্থনীতির যে ধারা
তৈরি হয়েছে,পণ্যের প্রভাব সৃষ্টি হচ্ছে এ কারণে আমরা ক্রমাগত অর্থবিত্তের পেছনে ছুটছি,এই অসুস্থ ধারা যতবেশি
চলবে,ততবেশি জ্ঞান এবং বিজ্ঞানের সমাজ বিনির্মাণের পথ রুদ্ধ হবে।
 মঙ্গলবার (২৬ অক্টোবর)২০২১ইং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর ১৫তম
ব্যাচের শিক্ষক প্রশিক্ষণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপাচার্য। জুম অ্যাপের মাধ্যমে
দেশব্যাপী ইংরেজি, ব্যবস্থাপনা,দর্শন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৪৫ জন শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বিষয়ভিত্তিক এই শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানটি অনলাইনে গত ২৮ সেপ্টেম্বর শুরু হয়। ২৮ দিনব্যাপী এই প্রশিক্ষণের
সমাপনী দিন ছিল।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান বলেন,জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক শিক্ষক
প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। সিইডিপির প্রজেক্ট শেষ হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে প্রশিক্ষণ চলবে।
প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ফান্ডে ব্যয় সঙ্কোচন করে প্রশিক্ষণ অব্যাহত রাখা হবে,এটি বন্ধ হবে না। আপনাদের
মনে রাখতে হবে-এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জুড়ে বিস্তৃত। আপনারাও এই বিশ্ববিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ। সময়ে
সময়ে আপনাদের সৃজনশীল চিন্তা-ভাবনা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বিনিময় করতে পারেন। এতে অনেক সমস্যার সমাধান
হতে পারে।
উপাচার্য আরও বলেন,‘শিক্ষকরা শুধু ক্লাশরুমেই শিক্ষা দেবেন তা নয়,এটি আমাদের পবিত্র দায়িত্ব-যেন এই সমাজ
সঠিক ধারায় পরিচালিত হয়,এই সমাজ যেন জ্ঞান-বিজ্ঞানভিত্তিক হয়,সাম্প্রদায়িকতামুক্ত হয়। আমরা চাইবো গণতান্ত্রিক,
অসাম্প্রদায়িক চমৎকার সমাজ নির্মিত হউক,যেখানে সবাই মিলেমিশে থাকবে। এটি নিশ্চিত করতে পারলেই আমাদের
আগামী প্রজন্ম মনে রাখবে। তা না হলে তারা আমাদের দায়ী করবে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময় আমরা এই দেশ
পেয়েছি। আমাদের মনে রাখতে হবে এই দেশ পেতে রক্তের ঋণ আছে। অন্য দেশের চেয়ে আমাদের পার্থক্য এইআমাদের মানবিক হতে হবে,ধর্মনিরপেক্ষ হতে হবে,অসাম্প্রদায়িক হতে হবে। এর কোন বিকল্প নেই।
স্নাতকোত্তর শিক্ষা,প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার,সিইডিপির প্রকল্প
পরিচালক (পিডি) ড. এ. কে. এম. মুখলেছুর রহমান। কোর্স উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও ইউজিসি অধ্যাপক ড.ফখরুল আলম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের
অধ্যাপক মো.সেলিম ভুঁইয়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মো.নূরুজ্জামান,ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড.হাফিজা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের
পরিচালক মো. হাছানুর রহমান। 

বিষয়- প্রশাসন, স্বাস্থ্য ও শিক্ষা, তথ্য প্রযুক্তি,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর